Google-এর Home ডেভেলপার প্রোগ্রাম ডিভাইস প্রস্তুতকারকদের তাদের স্মার্ট হোম ডিভাইসগুলিকে Google Home ইকোসিস্টেমের সাথে কানেক্ট করার অনুমতি দেয়। আমরা স্মার্ট হোম অ্যাকশন লোকাল ফুলফিলমেন্ট পাথ আরও উন্নত করছি, Matter-চালু ডিভাইস যোগ করার সুবিধা সহ, Google Home app (GHA) ব্যবহার করে সেট-আপ করা এবং Google Assistant, GHA বা Google Nest Hub (2nd gen)-এর মতো স্মার্ট ডিসপ্লে ব্যবহার করে নিয়ন্ত্রণ করা।
এই ডকুমেন্টেশনে Google Home ইকোসিস্টেমে Matter-সমর্থিত প্ল্যাটফর্ম তৈরি ও ইন্টিগ্রেট করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে।
ডিসক্লেমার
Matter ডকুমেন্টেশনে বর্ণিত পদ্ধতি সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি জেনে রাখুন:
- আমরা সাজেস্ট করি যে ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত অ্যাকাউন্টে শুধুমাত্র একটি Matter-চালু করা হাব টেস্টিংয়ের জন্য কানেক্ট করা থাকে। পরীক্ষা চলাকালীন একই সময়ে একাধিক Matter-চালু থাকা হাব কানেক্ট করা থাকলে বা একই স্ট্রাকচারে কানেক্ট করা থাকলে অপ্রত্যাশিত আচরণ দেখা যেতে পারে।
- সব পদ্ধতিতে ধরে নেওয়া হয় যে Matter স্যাম্পেল তৈরি ও ফ্ল্যাশ করার জন্য Ubuntu 20.04-এ চলা Linux মেশিন ব্যবহার করা হচ্ছে, যা Google পরীক্ষা করে দেখেছে। macOS মেশিনে কাজ করলেও, Linux ব্যবহার করার সাজেশন দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী Mac-এর জন্য নির্দিষ্ট নির্দেশাবলী পদ্ধতিতে উল্লেখ করা হয়েছে।
কীভাবে তৈরি করতে হয়
Google Home ইকোসিস্টেমের সাথে ইন্টিগ্রেট করে এমন Matter-চালু করা ডিভাইস তৈরি করতে, আপনাকে Matter-এর সাথে মানানসই ডেভেলপমেন্ট বোর্ড এবং Matter SDK ব্যবহার করতে হবে।
শুরু করার সবচেয়ে সহজ উপায় হল আমাদের কোডল্যাবগুলি দেখে নেওয়া। আমরা সাজেস্ট করি যে আপনি নিম্নলিখিত কোডল্যাবগুলির মধ্যে অন্তত একটি করুন:
তারপরে, আপনি যা ইন্টিগ্রেট করার পরিকল্পনা করছেন তা Google Home ইকোসিস্টেমে কাজ করে কিনা তা নিশ্চিত করতে আমাদের কাজ করে এমন ডিভাইসের তালিকা চেক করুন। তারপর, প্রোজেক্ট তৈরি করা থেকে শুরু করে লঞ্চ করা পর্যন্ত সম্পূর্ণ ডেভেলপমেন্ট ফ্লো বুঝতে ডেভেলপার চেকলিস্ট পড়ুন।
যেসব ডিভাইসে চালানো যাবে ডেভেলপার চেকলিস্ট
সংজ্ঞা
এই ডকুমেন্টেশন জুড়ে নিম্নলিখিত শব্দগুলি ব্যবহার করা হয়েছে:
- বর্ডার রাউটার
- একটি হাব যা Thread-চালু থাকা ডিভাইসের জন্য সাধারণ-উদ্দেশ্য Thread বর্ডার রাউটার প্রয়োগ করে।
- হাব
- একটি কাজ করে এমন Google Nest ডিভাইস, যেমন Google Nest Hub (2nd gen)। Assistant, GHA ও স্মার্ট ডিসপ্লের মতো অন্যান্য সারফেসের মাধ্যমে Matter-চালু থাকা ডিভাইস নিয়ন্ত্রণ করতে হাব প্রয়োজন।
- Matter-চালু থাকা ডিভাইস
- এমন একটি ডিভাইস বা ডেভেলপমেন্ট বোর্ড যা Matter-চালু করা বিল্ড বা স্যাম্পেল অ্যাপের মাধ্যমে ফ্ল্যাশ করা হয়েছে।
- মোবাইল ডিভাইস
- পেয়ারিংয়ের জন্য টেস্ট ফোন ব্যবহার করা হয়েছে। বর্তমানে এটি একটি Android ফোন।
পূর্বশর্ত
Google Home ইকোসিস্টেমের সাথে Matter-চালু থাকা ডিভাইস সম্পূর্ণভাবে ইন্টিগ্রেট করতে, ডেভেলপারের কাছে এগুলি থাকতে হবে:
- থ্রেড সাপোর্ট সহ Google হাব যা থ্রেড-চালু থাকা ডিভাইসের জন্য border router এবং স্মার্ট হোম ইনটেন্ট রাউট করার জন্য লোকাল ফুলফিলমেন্ট পাথ হিসেবে কাজ করে।
- একটি মোবাইল ডিভাইস (টেস্ট ফোন) যা ন্যূনতম প্রয়োজনীয়তা পূরণ করে:
- Android O (8.1, API লেভেল 27 বা এর পরের যেকোনও ভার্সন)
- iOS (v16.5 বা এর পরের যেকোনও ভার্সন)
- BLE ক্ষমতা
- Matter-চালু থাকা ডিভাইসের জন্য ভেন্ডর আইডি (VID) এবং প্রোডাক্ট আইডি (PID)।
- Matter চালু থাকা ডিভাইস। এই ডিভাইসটি Matter ধরনের ডিভাইসের মধ্যে
একটি হতে হবে যা Google Home ইকোসিস্টেমে
কাজ করে এবং এটি হতে পারে:
- Matter-চালু করা ফার্মওয়্যার সহ আপনার নিজস্ব প্রোডাক্ট।
- এন্ড-টু-এন্ড যাচাইকরণের জন্য নিম্নলিখিত Matter ডিভাইসের মধ্যে একটি ব্যবহার করতে হবে:
| ভেন্ডর | প্ল্যাটফর্ম | Thread সহায়তা | গাইড |
|---|---|---|---|
| Bouffalo Lab | BL602 | ||
| BL702 | |||
| Espressif | ESP32 | OTA টেস্টিং | |
| Nordic Semiconductor | nRF52840 DK | OTA টেস্টিং | |
| NXP | IOTZTB-DK006 ডেভেলপমেন্ট কিট | ||
| Realtek | Ameba D সিরিজ | ||
| Silicon Labs | EFR32MG24 Dev Kit | ||
| EFR32MG Zigbee এবং Thread স্টার্টার কিট | |||
| Telink | TLSR9528 | Telink Matter ডেভেলপার গাইড | |
| Texas Instruments | CC2652R7 LaunchPad ডেভেলপমেন্ট কিট |
ভেন্ডর আইডি
ডিফল্ট হিসেবে, আপনি পরীক্ষার উদ্দেশ্যে Alliance-এর মাধ্যমে বরাদ্দ করা VID-এর মধ্যে একটি ব্যবহার করতে পারবেন। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে থেকে একটি বেছে নিন:
0xFFF1, 0xFFF2, 0xFFF3, 0xFFF4.
প্রোডাকশন VID ব্যবহার করতে, যাতে আপনার ইন্টিগ্রেশন সার্টিফায়েড ও লঞ্চ করা যায়, আপনাকে প্রথমে Google-এর মাধ্যমে এটি যাচাই করিয়ে নিতে হবে যাতে নিশ্চিত করা যায় যে এটি আপনাকে Alliance-এর মাধ্যমে ইস্যু করা হয়েছে।
এই VID আপনার ডিভাইসের ফার্মওয়্যারে প্রয়োগ করতে হবে।
একটি Matter ডিভাইস শুধুমাত্র Google Home ইকোসিস্টেমে নির্দিষ্ট ভেন্ডর আইডি এবং ডিভাইসের ধরন অনুযায়ী পেয়ার করা যেতে পারে।
- কোনও গ্রাহকের ডিভাইসে টেস্ট VID ব্যবহার করা যাবে না।
- আপনার প্রোডাকশন VID অবশ্যই Connectivity Standards Alliance (Alliance)-এর মাধ্যমে ইস্যু করা হতে হবে। Google Home Developer Console-এ ব্যবহার করার আগে, আপনিই যে সেই VID-এর মালিক তা Google যাচাই করবে। এটি হয়ে গেলে, আপনি সেই VID-এর জন্য ইন্টিগ্রেশন তৈরি করতে পারবেন।
- ডেভেলপমেন্ট ও Field Trial-এর উদ্দেশ্যে, সংশ্লিষ্ট VID ও PID-এর সাথে প্রোজেক্ট ও ইন্টিগ্রেশন Developer Console-এ তৈরি করতে হবে। যে ব্যবহারকারী ডিভাইসটি কমিশন করছেন তাকে অবশ্যই প্রোজেক্টের সদস্য হতে হবে অথবা Field Trial ব্যবহারকারীর তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে।
- Alliance দ্বারা সার্টিফাই করার পরেই গ্রাহকরা আপনার প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন।
একটি ইন্টিগ্রেশনের জন্য VID এবং PID শুধুমাত্র একবার ব্যবহার করা যেতে পারে। আপনার ইন্টিগ্রেশনে একই VID বা PID ব্যবহার করতে চাইলে, আপনাকে এগুলির মধ্যে কোনও একটি করতে হবে:
- VID বা PID ব্যবহার করে ইন্টিগ্রেশন এডিট করে অন্য VID বা PID-তে পরিবর্তন করুন।
- VID বা PID ব্যবহার করে ইন্টিগ্রেশন মুছুন।
| কোন ধরনের ব্যবহারকারী Google Home ইকোসিস্টেমে ডিভাইস কমিশন করতে পারবেন? | |||
|---|---|---|---|
| VID-এর ধরন | VID সার্টিফিকেশন ও কনসোল ইন্টিগ্রেশন স্ট্যাটাস | প্রোডাকশন
(গ্রাহক ব্যবহারকারী) |
ডেভেলপমেন্ট
(ডেভেলপার, Field Trial ব্যবহারকারী) |
| পরীক্ষা | Developer Console-এ কোনও ইন্টিগ্রেশন নেই (সার্টিফাই করা যাবে না) | ||
| পরীক্ষা | ইন্টিগ্রেশন Developer Console-এ আছে (সার্টিফাই করা যাবে না) | ||
| প্রোডাকশন | সার্টিফায়েড নয়, Developer Console-এ ইন্টিগ্রেশন নেই | ||
| প্রোডাকশন | সার্টিফায়েড নয়, Developer Console-এ ইন্টিগ্রেশন আছে | ||
| প্রোডাকশন | Alliance DCL-এ সার্টিফায়েড, ইন্টিগ্রেশন Developer Console-এ নেই | ||
| প্রোডাকশন | Alliance DCL-এ সার্টিফায়েড এবং Developer Console-এ ইন্টিগ্রেশন রয়েছে | ||
পন্যের ID
ডিভাইস সম্পর্কিত তথ্য Matter প্রাথমিক তথ্য ক্লাস্টার থেকে পড়া হয়। আপনার ডিভাইসের ফার্মওয়্যারে এনকোড করা প্রোডাক্ট আইডি অবশ্যই Developer Console-এ Matter ইন্টিগ্রেশনের প্রোডাক্ট আইডির সাথে মিলতে হবে।
কাজ করে না এমন ফিচার
কিছু Matter ক্লাস্টার এখনও ব্যবহারকারীদের কাছে প্রকাশ করা হয়নি, যদিও সেগুলি সিস্টেম দ্বারা ব্যবহার করা হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে, এর অর্থ হল এইসব ক্লাস্টারের মাধ্যমে প্রকাশিত অ্যাট্রিবিউট ব্যবহারকারীরা দেখতে পান না:
| Cluster Type | Clusters |
|---|---|
| Core |
|
| Application |
|
¹ এটি কীভাবে লাইট অন/অফ করার সুইচকে প্রভাবিত করে তা জানতে লাইট অন/অফ করার সুইচ দেখুন।