Google Home Developer Console-এ আপনার কোম্পানি সম্পর্কে প্রাথমিক তথ্য রেকর্ড করার জায়গা আছে। এই তথ্য Google মার্কেটিং ও প্রচারের জন্য এবং Matter সার্টিফিকেশনের জন্য ব্যবহার করে।
আপনার কোম্পানির প্রোফাইল পূরণ করতে:
প্রোজেক্টের তালিকা থেকে, আপনি যে প্রোজেক্ট নিয়ে কাজ করতে চান সেটির পাশে খুলুন বিকল্পে ক্লিক করুন।
প্রোজেক্ট হোম বিকল্পে ক্লিক করুন।
প্রজেক্টের বিবরণ বিকল্পে ক্লিক করুন, যেখানে আপনি কোম্পানি প্রোফাইল কার্ড এবং অসম্পূর্ণ স্ট্যাটাস দেখতে পাবেন।
প্রোফাইল জমা দিন বিকল্পে ক্লিক করুন।
কোম্পানির তথ্য
প্রাথমিক তথ্য বিকল্পের অধীনে, কোম্পানির নাম এবং কোম্পানির ওয়েবসাইট URL লিখুন।
- কোম্পানির নাম আপনার কোম্পানির ওয়েবসাইটের সাথে মিলতে হবে।
- কোম্পানির ওয়েবসাইটে স্মার্ট হোম ডিভাইস কীভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে একটি পৃষ্ঠা থাকতে হবে।
কোম্পানি অ্যাসেট বিকল্পের অধীনে, JPG বা PNG ফর্ম্যাটে ১৯২x১৯২ পিক্সেল সাইজের কোম্পানির লোগো আপলোড করুন।
- এই লোগো মার্কেটিং ও প্রচারের পাশাপাশি Cloud-to-cloud ইন্টিগ্রেশনের জন্য ব্যবহার করা হয়, যেখানে প্রযোজ্য, যেমন Google Home app (GHA)-এ।
- আপলোড করা লোগোটি আপনার কোম্পানির ওয়েবসাইটের লোগোর সাথে মিলতে হবে।
গোপনীয়তা নীতি বিকল্পের অধীনে, আপনার কোম্পানির গোপনীয়তা পৃষ্ঠার জন্য গোপনীয়তা নীতি ওয়েব URL লিখুন।
- গোপনীয়তা নীতি আপনার কোম্পানির ডোমেন বা কোনও পেরেন্ট, সাবসিডিয়ারি বা সম্পর্কিত ডোমেন থেকে আসতে হবে।
- গোপনীয়তা নীতি কোনও PDF বা ডকুমেন্ট ফাইল হতে পারবে না।
- ব্যবহারকারীর ডেটা কীভাবে ব্যবহার করা হয় তা গোপনীয়তা নীতিতে উল্লেখ করতে হবে।
- এক পৃষ্ঠার ওয়েবসাইটের ক্ষেত্রে, গোপনীয়তা বিভাগে অ্যাঙ্কর লিঙ্ক ব্যবহার করুন
(যেমন,
https://example.com/#privacy)।
যোগাযোগের তথ্য
কোম্পানির সদর দফতরের ঠিকানা লিখুন এবং ড্রপ-ডাউন মেনু থেকে দেশ বেছে নিন।
- কোম্পানির হেডকোয়ার্টারের ঠিকানা কোম্পানির ওয়েবসাইটের সাথে মিলতে হবে।
তিনটি পরিচিতি বিভাগের (ডেভেলপার পরিচিতি, মার্কেটিং পরিচিতি এবং ব্যবসায়িক পরিচিতি) প্রতিটির জন্য সর্বাধিক তিনটি করে, প্রতিটি ধরনের অন্তত একটি পরিচিতি প্রদান করুন।
প্রতিটি পরিচিতির নিজস্ব নাম, ইমেল আইডি ও কোম্পানির নাম থাকে।
- আপনার কোম্পানি বা ব্র্যান্ড ডোমেনের সাথে মেলে এমন ইমেল বা সর্বজনীন ইমেল ব্যবহার করুন (যেমন, @gmail.com)।
পরিচিতি যোগ করতে পরিচিতি যোগ করুন বিকল্পে ক্লিক করুন।
কোনও পরিচিতি মুছতে, আপনি যে পরিচিতিটি মুছতে চান তার পাশে থাকা বোতামে ক্লিক করুন।
মার্কেটিং ও প্রচার সংক্রান্ত বিকল্প
কোম্পানি প্রোফাইলের শেষ বিভাগে, আপনি Google থেকে মার্কেটিং এবং প্রচারমূলক যোগাযোগ পাওয়ার বিকল্প বেছে নিতে পারেন। ডিফল্ট হিসেবে, আপনি সব বাছাই থেকে অপ্ট-আউট করেছেন।
পর্যালোচনা করার প্রসেস
কোম্পানি প্রোফাইলে আপনার লেখা তথ্য নিয়ে আপনি সন্তুষ্ট হলে, জমা দিন বিকল্পে ক্লিক করুন।
জমা দেওয়ার পরে, আপনার এন্ট্রি Google পর্যালোচনা করে। পর্যালোচনা চলাকালীন, কোম্পানি প্রোফাইল কার্ডে হলুদ রঙে পর্যালোচনা করা হচ্ছে স্ট্যাটাস দেখানো হবে।
আপনার কোম্পানির প্রোফাইল বাতিল করা হলে, স্ট্যাটাস লাল রঙে বাতিল করা হয়েছে দেখাবে, তারপরে Google নীতি লঙ্ঘনের কারণ দেখানো হবে যার জন্য বাতিল করা হয়েছে। আপনি জমা দেওয়া তথ্য সংশোধন করে অনুমোদনের জন্য আবার জমা দেওয়ার সুযোগ পাবেন।
আপনার কোম্পানির প্রোফাইল অনুমোদিত হয়ে গেলে, স্ট্যাটাস সবুজ রঙে লাইভ দেখাবে এবং সব লঞ্চ করা ইন্টিগ্রেশনের জন্য অটোমেটিক কার্যকর হবে।
কোম্পানি প্রোফাইল এডিট করা
আপনি যেকোনও সময় আপনার কোম্পানির প্রোফাইল এডিট করতে পারবেন। প্রোফাইলটি এখনও পর্যালোচনাধীন থাকাকালীন আপনি এটি এডিট করলে, আপনার সাম্প্রতিকতম পরিবর্তনগুলি আগের যেকোনও এডিটকে প্রতিস্থাপন করবে। আপনার কোম্পানি প্রোফাইল পরিবর্তন করতে:
প্রোজেক্টের তালিকা থেকে, আপনি যে প্রোজেক্ট নিয়ে কাজ করতে চান সেটির পাশে খুলুন বিকল্পে ক্লিক করুন।
প্রোজেক্ট হোম বিকল্পে ক্লিক করুন।
প্রোজেক্টের বিবরণ বিকল্পে ক্লিক করে কোম্পানি প্রোফাইল কার্ডে যান।
প্রোফাইল জমা দিন বিকল্পে ক্লিক করুন।
প্রয়োজনীয় পরিবর্তন করুন, তারপর জমা দিন বিকল্পে ক্লিক করে আপনার পরিবর্তনগুলি পর্যালোচনা করার জন্য জমা দিন।
ইমপোর্ট করা প্রোজেক্ট
ইমপোর্ট করা প্রোজেক্টের জন্য কোম্পানি প্রোফাইল শুধুমাত্র Actions on Google Console-এ এডিট করা যাবে। সেখানে করা পরিবর্তন Google Home Developer Console-এ দেখা যাবে।