Matter হল স্মার্ট হোম টেকনোলজির জন্য একটি ওপেন স্ট্যান্ডার্ড যা আপনার ডিভাইসকে যেকোনও Matter-সার্টিফায়েড ইকোসিস্টেমের সাথে একটিমাত্র প্রোটোকল ব্যবহার করে কাজ করতে দেয়। Matter হল কানেক্টিভিটি স্ট্যান্ডার্ডস অ্যালায়েন্স-এর তৈরি, যা স্মার্ট হোমের জন্য প্রোডাক্ট তৈরি করে এমন শত শত কোম্পানির একটি সংস্থা।
Google-এর Local Home SDK-এর মতো, Matter আপনার ডিভাইস ইন্টিগ্রেশনে একটি লোকাল ফুলফিলমেন্ট পাথ যোগ করে। তবে, আপনাকে Matter-এর জন্য কোনও লোকাল ফুলফিলমেন্ট অ্যাপ লিখতে হবে না, কারণ প্রায় প্রতিটি Google Nest স্পিকার, হাব এবং ওয়াই-ফাই সিস্টেম লোকাল কানেক্টিভিটি ও কন্ট্রোলের জন্য আপনার Matter ডিভাইসকে নেটিভভাবে সাপোর্ট করবে। তাই আপনাকে শুধু নিশ্চিত করতে হবে যে আপনার ডিভাইসটি Matter সার্টিফায়েড কিনা, যাতে আপনি জানতে পারেন যে এটি যেকোনও Matter-চালিত অ্যাপ, ইকোসিস্টেম বা অন্য Matter কন্ট্রোলারের সাথে কাজ করবে।
Matter-এর সাথে কেন তৈরি করবেন?
Matter-এর সাহায্যে তৈরি করার কারণের মধ্যে এগুলি অন্তর্ভুক্ত:
- Cloud-to-cloud কানেকশনের তুলনায় কম লেটেন্সি ও বেশি নির্ভরযোগ্যতা, কারণ Matter হল IP-ভিত্তিক লোকাল কানেক্টিভিটি প্রোটোকল।
- ডেভেলপমেন্টের খরচ কমান: একবার তৈরি করুন এবং এটি সব Matter-সার্টিফায়েড ইকোসিস্টেমের জন্য কাজ করে।
- Matter-চালু থাকা সব ডিভাইসে একই ধরনের সেট-আপের অভিজ্ঞতা।
- আপনার আগে থেকে ক্লাউড-কানেক্টেড বা লোকাল-হোম ইন্টিগ্রেশন থাকলে, Google আপনার ডিভাইসে Matter লোকাল-ফুলফিলমেন্ট পাথ যোগ করে তা আপগ্রেড করতে সাহায্য করতে পারে।
- দ্রুত ও সহজে ডেভেলপমেন্ট, যার ফলে ব্যবহারকারীরা সেট-আপের সময় বা পরে কয়েকটি সহজ ট্যাপের মাধ্যমে তাদের স্মার্ট হোম ডিভাইস আপনার অ্যাপের সাথে লিঙ্ক করতে পারবেন—অ্যাকাউন্ট লিঙ্ক করার প্রয়োজন নেই।
Matter-এর সাথে তৈরি করার সময় কী কী বিষয় বিবেচনা করতে হবে?
তবে, সব ধরনের ডিভাইসে Matter এখনও কাজ করে না, যদিও তালিকা আরও বড় হচ্ছে। আপনার ডিভাইসে মেমরি ও প্রসেসিং সংক্রান্ত প্রয়োজনীয়তা ম্যানেজ করার ক্ষমতা থাকতে হবে এবং ওয়াই-ফাই বা Thread-এর মতো কাজ করে এমন নেটওয়ার্ক লেয়ার টেকনোলজি ব্যবহার করতে হবে। আপনার পছন্দের সিলিকন প্রদানকারীর সাথে যোগাযোগ করে তাদের Matter সহায়তা এবং ন্যূনতম হার্ডওয়্যার প্রয়োজনীয়তা সম্পর্কে জেনে নিন।
আমি কেন Google-এর সাথে Matter তৈরি করব?
Google ওপেন ও ইন্টারঅপারেবল ইকোসিস্টেমে বিশ্বাস করে এবং আমাদের প্ল্যাটফর্মে দ্রুত উদ্ভাবন ও তৈরি করার জন্য টুল প্রদান করে যাতে কোটি কোটি ব্যবহারকারীর কাছে পৌঁছানো যায়। আমাদের টুল, যেমন Matter সাপোর্ট সহ তৈরি করা আমাদের ডিভাইস ও মোবাইল SDK, আপনাকে দ্রুত মূল ব্যবহারকারীর অভিজ্ঞতা (যেমন ডিভাইস সেট-আপ) রোল-আউট করতে, আপনার ব্র্যান্ডিংকে সামনে ও কেন্দ্রে রাখতে এবং Google-এর ইন্টেলিজেন্সের সাহায্যে নতুন অভিজ্ঞতা তৈরি করার উপায় দিতে সাহায্য করে, যেমন আপনার ডিভাইস অভিজ্ঞতায় হোম/অ্যাওয়ে ইন্টিগ্রেট করা।
সবচেয়ে ভালো বিষয় হল, আপনার ডিভাইস শুধু Google-এর সাথেই কাজ করে না। Matter ব্যবহারকারীদের হার্ডওয়্যার বা সফ্টওয়্যার পরিবর্তন না করেই তাদের প্রিয় প্ল্যাটফর্ম এবং ইকোসিস্টেমের সাথে আপনার ডিভাইস সেট-আপ করতে দেয়।
Matter ডিভাইস তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়?
Matter ডিভাইস তৈরি করতে, আপনার ডিভাইসে মানানসই রেডিও (যেমন, BLE/Wi-Fi বা BLE/Thread কম্বো রেডিও) থাকতে হবে এবং Matter সফ্টওয়্যার লাইব্রেরি চালানোর জন্য ন্যূনতম হার্ডওয়্যার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে, যেমন এই ওপেন-সোর্স রেফারেন্স ইমপ্লিমেন্টেশন।
এছাড়াও, প্রোটোকলের পেয়ারিং ও ইন্টার্যাকশন মডেলের সাথে কাজ করার জন্য আপনার মোবাইল অ্যাপে পরিবর্তন করতে হবে।
আপনার ডিভাইসের জন্য নতুন চিপসেট বেছে নিতে হতে পারে, তাই রেডিওর মানানসই হওয়া এবং সফ্টওয়্যার সংক্রান্ত প্রয়োজনীয়তার পার্থক্যের উপর নির্ভর করে ডেভেলপমেন্টের জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টা প্রয়োজন হতে পারে।
আমি কীভাবে শুরু করব?
আপনি এই সাইটে বিল্ডিং শুরু করার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রযুক্তিগত ডকুমেন্টেশন পাবেন।