Google Home MCP সার্ভার

   আগেভাগে অ্যাক্সেস   

Google Home Model Context Protocol (MCP) সার্ভার AI-পরিচালিত ডেভেলপমেন্ট টুল ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে সরাসরি স্মার্ট হোম এনভায়রনমেন্টের সাথে ইন্টার‍্যাক্ট করার অনুমতি দেয়। স্ট্যান্ডার্ড MCP টুল ও RPC ইন্টারফেস এক্সপোজ করার মাধ্যমে, সার্ভার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে (LLM) হোম স্ট্রাকচার পরীক্ষা, ডিভাইসের স্ট্যাটাস মনিটর, কন্ট্রোল অ্যাকশন এক্সিকিউট ও পুরনো ইভেন্ট বিশ্লেষণ করার সুবিধা দেয়।

সতর্কতা!

AI এজেন্টের সাথে বাস্তব জীবনের হোম কানেক্ট করলে, সেই এজেন্ট আপনার হয়ে ডিভাইস কন্ট্রোল করতে পারে। Home MCP রেট লিমিট ও নিরাপত্তা সংক্রান্ত সুরক্ষা এনফোর্স করে, যেমন দরজা আনলক করার মতো সংবেদনশীল অ্যাকশন নিষিদ্ধ করা। তবে, আপনার এজেন্টের উপর নির্ভর করে, এটি Home MCP-এর সাথে কানেক্ট করলে অপ্রত্যাশিত বা এমনকি অবাঞ্ছিত আচরণ হতে পারে। ডেভেলপারের নীতি এবং পরিষেবার শর্তাবলী ভালভাবে পর্যালোচনা করুন।

আপনি যদি Home MCP-এর সাথে বাড়ির অন্যান্য সদস্যদের ব্যবহার করা Google Home কানেক্ট করার সিদ্ধান্ত নেন, তাহলে আপনার এজেন্ট যে ডিভাইস কন্ট্রোল করতে এবং হোম ডেটা অ্যাক্সেস করতে পারে তা তাদের জানানো উচিত। এছাড়াও, আপনি অতিরিক্ত হোম তৈরি করতে এবং ডেভেলপমেন্ট ও পরীক্ষার জন্য ডিভাইস সেট-আপ করতে পারবেন।

Home MCP-তে আপনার এজেন্টের অ্যাক্সেস যেকোনও সময় Google Home app (GHA) বা আপনার 'আমার অ্যাকাউন্ট' পৃষ্ঠা থেকে তুলে নেওয়া যেতে পারে।

এক নজরে

স্মার্ট হোম ইনফ্রাস্ট্রাকচার ও AI অ্যাপ্লিকেশনের মধ্যে MCP সার্ভার প্রক্সি হিসেবে কাজ করে। Home MCP সার্ভার এক্সিকিউটেবল টুল প্রকাশ করে যা AI ক্লায়েন্টকে রিয়েল-টাইম হোম টেলিমেট্রি কোয়েরি করতে এবং কমান্ড ইস্যু করতে দেয়।

মূল কার্যকারিতা

Home MCP সার্ভার বেশ কিছু মূল ক্ষমতা প্রদান করে:

  • স্ট্রাকচার ডিসকভারি: list_homes ব্যবহার করে অ্যাক্সেসযোগ্য হোম ও স্ট্রাকচার ফিরিয়ে আনুন।
  • রিসোর্স ডিসকভারি: list_home_resources ব্যবহার করে ডিভাইস, এলাকার লেআউট, ট্রেট, অ্যাট্রিবিউট ও কমান্ড স্কিমার তালিকা তৈরি করুন।
  • স্টেট মনিটর করা: list_home_states ব্যবহার করে রিয়েল-টাইম ডিভাইস কানেক্টিভিটি স্ট্যাটাস ও ট্রেট স্টেট চেক করুন।
  • ডিভাইস কন্ট্রোল: run_home_actions ব্যবহার করে টার্গেট ডিভাইসে প্যারামিটারাইজড অ্যাকশন কমান্ড এক্সিকিউট করুন।
  • ঐতিহাসিক বিশ্লেষণ: list_home_history ব্যবহার করে নির্দিষ্ট সময়সীমা জুড়ে অতীতের স্ট্যাটাস পরিবর্তন ও ইভেন্ট লগ কোয়েরি করুন।

পূর্বশর্ত

Home MCP সার্ভার সেট-আপ করার আগে, আপনার কাছে নিম্নলিখিতগুলি আছে কিনা তা নিশ্চিত করুন:

  • কানেক্ট করা ডিভাইসের সাথে Google Home-এ একটি অ্যাক্টিভ স্মার্ট হোম সেট-আপ।
  • একটি অ্যাক্টিভ Google Home Premium Advanced সাবস্ক্রিপশন।
  • Google Cloud প্রোজেক্টে অ্যাক্সেস।
  • একটি MCP-মানানসই AI ক্লায়েন্ট বা অ্যাপ্লিকেশন, যেমন Google Antigravity, Claude Cowork বা OpenClaw.

MCP সার্ভার কনফিগার করুন

MCP সার্ভার সেট-আপ করার জন্য Google Cloud প্রোজেক্ট তৈরি করা, অ্যাক্সেসের অনুমোদন পাওয়া, Home API চালু করা এবং OAuth ক্রেডেনশিয়াল তৈরি করা প্রয়োজন।

Google Cloud প্রোজেক্ট তৈরি করা

আপনার আগে থেকে কোনও Google Cloud না থাকলে, আপনাকে একটি তৈরি করতে হবে:

  1. Google Cloud কনসোল খুলুন।
  2. নতুন Google Cloud প্রোজেক্ট তৈরি করুন।

আরও তথ্যের জন্য, Google Cloud ডকুমেন্টেশনে প্রোজেক্ট তৈরি করুন নিবন্ধটি দেখুন।

Home API চালু করুন

  1. Google Cloud কনসোল নেভিগেশন মেনুতে, APIs ও পরিষেবা > চালু করা APIs ও পরিষেবা বিকল্প বেছে নিন।
  2. Home API সার্চ করে চালু করুন বিকল্পে ক্লিক করুন।
  1. OAuth-এর সম্মতি সংক্রান্ত স্ক্রিন কনফিগার করুন:
    1. API ও পরিষেবা > OAuth-এর সম্মতি সংক্রান্ত স্ক্রিন খুলুন।
    2. এক্সটার্নাল দর্শক বেছে নিন, শুরু করুন বিকল্পে ক্লিক করুন এবং প্রয়োজনীয় অ্যাপের তথ্য ও যোগাযোগের ইমেল লিখুন।
  2. OAuth ক্লায়েন্ট আইডি তৈরি করুন:
    1. API ও পরিষেবা > ক্রেডেনশিয়াল খুলুন।
    2. + ক্রেডেনশিয়াল তৈরি করুন বিকল্পে ক্লিক করে OAuth ক্লায়েন্ট আইডি বেছে নিন।
    3. অ্যাপ্লিকেশনের ধরন ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে সেট করুন।
    4. আপনার টার্গেট AI ক্লায়েন্টের সাথে সম্পর্কিত অনুমোদিত রিডাইরেক্ট URI যোগ করুন:
      • Google Antigravity: https://antigravity.google/oauth-callback
      • Claude Cowork: https://claude.ai/api/mcp/auth_callback
      • OpenClaw: আপনার স্থানীয় OpenClaw ইনস্টলেশন দ্বারা নির্দিষ্ট করা রিডাইরেক্ট URI
    5. তৈরি করুন বিকল্পে ক্লিক করুন এবং আপনার ক্লায়েন্ট আইডি ও ক্লায়েন্ট সিক্রেট কপি করে কোনও নিরাপদ লোকেশনে সেভ করুন।
  3. আপনার অ্যাপ্লিকেশন প্রকাশ করুন:
    1. Google Auth প্ল্যাটফর্ম > দর্শক বিকল্প খুলুন।
    2. প্রকাশনার স্ট্যাটাস বিকল্পের অধীনে অ্যাপ প্রকাশ করুন বিকল্পে ক্লিক করুন।

আপনার AI ক্লায়েন্ট কনফিগার করুন

আপনি OAuth যাচাইকরণ ব্যবহার করে Home MCP সার্ভারের সাথে কানেক্ট করার জন্য একাধিক AI ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কনফিগার করতে পারবেন। এখানে আপনার OAuth ক্লায়েন্ট আইডি ও ক্লায়েন্ট সিক্রেট লিখুন, তারপর আপনার পছন্দের সেট-আপ সংক্রান্ত নির্দেশাবলী অনুসরণ করুন।

Enter your Client ID: YOUR_CLIENT_ID
Enter your Client Secret: YOUR_CLIENT_SECRET

প্রম্পট ব্যবহার করে অটোমেটেড সেট-আপ

আপনার AI অ্যাসিস্ট্যান্ট যদি চ্যাট থেকে সরাসরি MCP টুল কনফিগারেশন ম্যানেজ করতে পারে, তাহলে আপনি নিম্নলিখিত প্রম্পট পেস্ট করে সার্ভার কনফিগার করার জন্য আপনার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দিতে পারেন:

Please configure the Home MCP server for me with these settings:
- Name: home_mcp
- Server URL: https://home.googleapis.com/mcp
- Transport: sse
- OAuth Scope: https://www.googleapis.com/auth/home.platform.v2
- Client ID: YOUR_CLIENT_ID
- Client Secret: YOUR_CLIENT_SECRET

ম্যানুয়াল সেট-আপ

ম্যানুয়াল সেট-আপ সংক্রান্ত নির্দেশাবলীর জন্য আপনার পছন্দের AI টুল বেছে নিন।

Antigravity

Google Antigravity তার CLI, IDE এবং ডেস্কটপ এনভায়রনমেন্ট জুড়ে MCP সার্ভারের জন্য বিল্ট-ইন ইন্টিগ্রেশন প্রদান করে।

  1. অ্যাপ্লিকেশন কনফিগারেশন মেনু খুলুন: সেটিংস > উন্নত সেটিংস > কাস্টমাইজেশন > MCP কনফিগারেশন খুলুন।
  2. mcpServers কনফিগারেশন অবজেক্টের অধীনে home_mcp এন্ট্রি যোগ করুন:

    {
      "mcpServers": {
        "home_mcp": {
          "serverUrl": "https://home.googleapis.com/mcp",
          "oauth": {
            "clientId": "YOUR_CLIENT_ID",
            "clientSecret": "YOUR_CLIENT_SECRET"
          }
        }
      }
    }
    
  3. যাচাইকরণ সম্পূর্ণ করুন: সেটিংস > উন্নত সেটিংস > কাস্টমাইজেশন > home_mcp > যাচাইকরণ বিকল্পে যান।

  4. আপনার ওয়েব ব্রাউজারে Google Home-এর অনুমতি সংক্রান্ত ফ্লো সম্পূর্ণ করুন, আপনার হোম স্ট্রাকচার বেছে নিন এবং Antigravity-তে অথরাইজেশন কোড কপি করুন।

আরও তথ্যের জন্য, Google Antigravity ডকুমেন্টেশন দেখুন।

Claude

আপনার কাস্টম হোম MCP সার্ভারে কানেক্ট করতে Claude Cowork কনফিগার করুন:

  1. Claude Connectors খুলুন।
  2. + আইকনে ক্লিক করে কাস্টম কানেক্টর যোগ করুন বিকল্প বেছে নিন।
  3. সার্ভার URL লিখুন: https://home.googleapis.com/mcp.
  4. উন্নত সেটিংস বিকল্পে ক্লিক করে আপনার ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট লিখুন।
  5. যোগ করুন বিকল্পে ক্লিক করে আপনার ব্রাউজারে OAuth অনুমোদনের প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
  6. Cowork চ্যাটে, নিচে বাঁদিকের কোণে + চিহ্নে ক্লিক করুন, কানেক্টর বেছে নিন এবং home_mcp টগল করে চালু করুন।

আরও তথ্যের জন্য, Claude প্ল্যাটফর্ম ডকুমেন্টেশন দেখুন।

OpenClaw

OAuth যাচাইকরণের মাধ্যমে রিমোট SSE ট্রান্সপোর্টের সাথে কানেক্ট করতে OpenClaw কনফিগার করুন:

  1. কনফিগারেশন প্যাচ JSON ব্লক তৈরি করুন:

    {
      "mcp": {
        "servers": {
          "home_mcp": {
            "url": "https://home.googleapis.com/mcp",
            "transport": "sse",
            "auth": "oauth",
            "oauth": {
              "scope": "https://www.googleapis.com/auth/home.platform.v2",
              "redirectUrl": "[YOUR_OPENCLAW_REDIRECT_URL]"
            },
            "env": {
              "CLIENT_ID": "YOUR_CLIENT_ID",
              "CLIENT_SECRET": "YOUR_CLIENT_SECRET"
            }
          }
        }
      }
    }
    
  2. আপনার টার্মিনালে কনফিগারেশন প্যাচ প্রয়োগ করুন:

    openclaw config patch --stdin
    
  3. OpenClaw গেটওয়ে রিস্টার্ট করুন:

    openclaw gateway restart
    
  4. যাচাইকরণ ফ্লো শুরু করা:

    openclaw mcp login home_mcp
    
  5. সাইন-ইন করতে এবং অ্যাক্সেস দিতে জেনারেট করা অথরাইজেশন URL ফলো করুন।

আরও তথ্যের জন্য, OpenClaw ডকুমেন্টেশন দেখুন।

Home MCP-তে পরিচিত মুখের ডেটা অ্যাক্সেস করতে, ব্যবহারকারীকে অবশ্যই এই ফিচারের জন্য আলাদাভাবে স্পষ্ট সম্মতি দিতে হবে।

পূর্বশর্ত

  • যে ব্যবহারকারী সম্মতি দিচ্ছেন তাকে অবশ্যই Google Home স্ট্রাকচারের ম্যানেজার হতে হবে।
  • ব্যবহারকারীর স্ট্রাকচারে অন্তত একটি মানানসই Google Nest ক্যামেরা বা কলিং বেল এবং একটি অ্যাক্টিভ Google Home Premium সাবস্ক্রিপশন থাকতে হবে, যার সাথে প্রতিটি ক্যামেরা বা কলিং বেলের জন্য পরিচিত ফেস ডিটেকশন ফিচার চালু থাকতে হবে।
  • আপনার অ্যাপ্লিকেশনে অবশ্যই একটি OAuth 2.0 ক্লায়েন্ট আইডি থাকতে হবে যা Google Cloud-এ তৈরি করা হয়েছে। আপনি আগে থেকে OAuth 2.0 ক্লায়েন্ট তৈরি না করে থাকলে, আপনার AI ক্লায়েন্ট কনফিগার করুন বিকল্প দেখুন।

আপনার অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস দিতে, আপনাকে অবশ্যই আপনার OAuth 2.0 ক্লায়েন্ট আইডি এবং Home স্ট্রাকচার আইডি সহ পছন্দমতো সম্মতি লিঙ্কে যেতে হবে। আপনার সম্মতি লিঙ্ক পাওয়ার দুটি উপায় আছে।

লিঙ্ক পাওয়ার পরে, সেখানে গিয়ে সম্মতি দিন।

আপনার এজেন্ট আগে থেকেই Home MCP-এর সাথে কানেক্ট করা থাকলে, এটি অটোমেটিক আপনার Home স্ট্রাকচার আইডি খুঁজে নিতে এবং ক্লিক করার জন্য প্রস্তুত লিঙ্ক তৈরি করতে পারবে।

এই পৃষ্ঠায় সরাসরি নিম্নলিখিত প্যারামিটার আপডেট করুন, তারপর কাস্টমাইজ করা প্রম্পট কপি করে আপনার এজেন্টের চ্যাটে পেস্ট করুন।

  • CLIENT_ID — Google Cloud থেকে আপনার OAuth 2.0 ক্লায়েন্ট আইডি। যেমন, `123456789-xyz.apps.googleusercontent.com`।
  • STRUCTURE_NAME — টার্গেট Home স্ট্রাকচারের নাম।
Please query my Home MCP to find the
Structure ID for my home named STRUCTURE_NAME. Once found, display
the structure name and ID, generate my clickable Familiar Faces Consent Link by
replacing <STRUCTURE_ID> in this URL with the structure ID you found:
https://home.google.com/connections/feature_consent?client_id=CLIENT_ID&structure_id=<STRUCTURE_ID>&features=1&continue=https%3A%2F%2Fhome.google.com

আপনার এজেন্ট আগে থেকেই Home MCP-এর সাথে কানেক্ট করা থাকলে, এটি অটোমেটিক আপনার Home স্ট্রাকচার আইডি খুঁজে নিতে এবং ক্লিক করার জন্য প্রস্তুত লিঙ্ক তৈরি করতে পারবে।

এই পৃষ্ঠায় সরাসরি নিম্নলিখিত প্যারামিটার আপডেট করুন, তারপর ওয়েব ব্রাউজারে কাস্টমাইজ করা লিঙ্ক খুলুন।

  • CLIENT_ID — Google Cloud থেকে আপনার OAuth 2.0 ক্লায়েন্ট আইডি। যেমন, `123456789-xyz.apps.googleusercontent.com`।
  • STRUCTURE_ID — টার্গেট Home স্ট্রাকচারের UUID। এটি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল, Home MCP ব্যবহার করে আপনার এজেন্টকে জিজ্ঞাসা করা, "আমাকে [Structure Name]-এর স্ট্রাকচার আইডি (UUID) বলো।"
https://home.google.com/connections/feature_consent?client_id=CLIENT_ID&structure_id=STRUCTURE_ID&features=1&continue=https%3A%2F%2Fhome.google.com

কানেকশন ও কার্যকারিতা যাচাই করা

আপনার ক্লায়েন্ট কনফিগার ও যাচাই করা হয়ে গেলে, সার্ভার কানেকশন যাচাই করুন:

  1. আপনার AI অ্যাসিস্ট্যান্ট বা Workspace সেশন চালু করুন।
  2. অ্যাক্টিভ MCP সার্ভার কানেকশন চেক করুন (Antigravity-তে, /mcp রান করুন অথবা টুল লিস্ট ইনস্পেক্ট করুন)।
  3. home_mcp অ্যাক্টিভ টুলের সাথে তালিকাভুক্ত আছে কিনা তা কনফার্ম করুন।
  4. বিভিন্ন ক্ষমতা পরীক্ষা করতে আপনার অ্যাসিস্ট্যান্টকে স্যাম্পেল প্রম্পট দিন:

    • এন্টিটি ডিসকভারি: How many lights do I have in my house?
    • রিয়েল-টাইম স্টেট মনিটরিং: Is my home secured?
    • ডিভাইস কন্ট্রোল: Turn off all the outside lights.
    • ঐতিহাসিক ঘটনার বিশ্লেষণ: What happened while I was out?
  5. আপনার ক্লায়েন্ট প্রম্পট করলে টুল এক্সিকিউশন সংক্রান্ত অনুমতি দিন। AI অ্যাসিস্ট্যান্ট রিয়েল-টাইম স্টেট ডেটা ফিরিয়ে আনতে পারে এবং সব উত্তর আপনার হোম টেলিমেট্রি থেকে নেওয়া হবে।

সহায়তা

Home MCP ডেভেলপমেন্ট সংক্রান্ত সহায়তা পেতে, ডেভেলপারদের জন্য Smart Home সহায়তা কমিউনিটি-তে যান সেখানে আপনি সহায়তা পেতে প্রশ্ন পোস্ট করতে পারেন অথবা আগে পোস্ট করা প্রশ্নগুলি দেখতে পারেন, যাতে আপনার প্রশ্নের উত্তর আগেই দেওয়া হয়েছে কিনা তা জানতে পারেন।

MCP বাগ বা ফিচার সংক্রান্ত অনুরোধ ফাইল করতে, আমাদের পাবলিক ইস্যু ট্র্যাকার দেখুন।

পরিচিত সমস্যা

  • এনটাইটেলমেন্ট এনফোর্সমেন্ট — হোম MCP অ্যাক্সেস শুধুমাত্র Google Home Premium Advanced সাবস্ক্রিপশন আছে এমন ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ করা উচিত। বর্তমানে, একটি সমস্যার কারণে Nest Aware Plus সাবস্ক্রাইবাররা Home MCP অ্যাক্সেস করতে পারছেন। আমরা এই সমস্যা সমাধান করার জন্য কাজ করছি এবং শীঘ্রই একটি সমাধান রিলিজ করা হবে।
  • বৈশিষ্ট্য পরীক্ষা — আপনার এজেন্টের জন্য কার্যকারিতার সবচেয়ে বিস্তৃত সেট প্রদান করতে আমরা কিছু বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করেছি যা পরীক্ষামূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আপনি এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেখানে এই পরীক্ষামূলক বৈশিষ্ট্যগুলি প্রত্যাশা অনুযায়ী কাজ করে না। যদি তাই হয়, তাহলে অভিযোগ জানাতে পাবলিক ইস্যু ট্র্যাকার ব্যবহার করুন।
  • লেটেন্সি — কখনও কখনও আপনি Home MCP-তে প্রত্যাশার চেয়ে বেশি লেটেন্সি লক্ষ্য করতে পারেন। আমরা অপ্টিমাইজ করার জন্য সক্রিয়ভাবে কাজ করছি। ভবিষ্যতে রিলিজের ক্ষেত্রে লেটেন্সি উন্নত হবে বলে আশা করা যায়।

শীঘ্রই আসছে

  • অটোমেশন — Home MCP-এর মাধ্যমে অটোমেশন তৈরি ও ম্যানেজ করার সুবিধা এই মুহূর্তে উপলভ্য নেই। আমরা এই কার্যকারিতা নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতে অটোমেশন সংক্রান্ত সহায়তা রিলিজ করার পরিকল্পনা করছি।