Google Home Plugin for Android Studio Google Home Platform ডেভেলপারদের জন্য ডিজাইন ও তৈরি করা হয়েছে। এই প্লাগ-ইন আপনাকে Google Assistant Simulator, Cloud Logging এবং অন্যান্য টুল অ্যাক্সেস করার সুবিধা দেয় যাতে আপনার স্মার্ট হোম ডেভেলপমেন্ট প্রসেস আরও সহজ হয়।
নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি
Android Studio-কে সিক্রেট ও পাসওয়ার্ড স্টোর করা থেকে আটকাতে, নিম্নলিখিত ধাপগুলি সম্পূর্ণ করুন:
- ফাইল বিকল্পে ক্লিক করুন ও তারপরে সেটিংস... বিকল্পে ক্লিক করুন।
- অ্যাপিয়ারেন্স ও আচরণ বিকল্পে গিয়ে সিস্টেম সেটিংস বিকল্পটি বড় করুন, তারপর পাসওয়ার্ড বিকল্পে ক্লিক করুন।
- সেভ করবেন না, রিস্টার্ট করার পরে পাসওয়ার্ড ভুলে যান বিকল্প বেছে নিন।
ফিচার
Assistant সিমুলেটর
আপনার স্মার্ট হোম ডিভাইস Google Home ইকোসিস্টেমের সাথে সঠিকভাবে কাজ করে কিনা তা পরীক্ষা করতে, আপনি যেকোনও সময় Android Studio থেকে না বেরিয়েই Assistant Simulator-এর সাথে ইন্টার্যাক্ট করতে পারেন।
Assistant Simulator-এর সাহায্যে আপনি সহজেই আপনার কোয়েরি টাইপ করে ডিভাইস কন্ট্রোল করতে পারবেন, যেমন, "লাইট জ্বালাও।" Android Studio-এর মধ্যে, Assistant Simulator আপনার কমান্ডের ভিত্তিতে টেক্সট মেসেজের মাধ্যমে উত্তর দেয়, যেমন, "ঠিক আছে, আলো জ্বালানো হচ্ছে।"
Cloud Logging দেখুন
Google Cloud Logging আপনার অ্যাকশনের ব্যবহার সম্পর্কে ইনসাইট দিতে ডিবাগিং তথ্য ও গুরুত্বপূর্ণ মেট্রিক প্রদান করে। ডেভেলপমেন্ট সহজ করতে, সমস্যার সমাধান করার সময় Google Home Plugin আপনার কোডের ঠিক পাশে রিয়েল-টাইম Cloud Logging মেসেজ দেখায়।
আপনি রিয়েল-টাইম লগ দেখাতে বা তারিখের রেঞ্জ বেছে নিতে পারবেন।
ব্যাচ আটারেন্স
একটি মাত্র উচ্চারণের জন্য Assistant Simulatorটি উত্তর নির্ধারক নয়। যেমন, উত্তরে নিম্নলিখিত যেকোনও একটি শব্দগুচ্ছ থাকতে পারে:
- বুঝেছি, ২টি লাইট চালু করছি।
- অবশ্যই, ২টি আলো চালু করছি।
- ঠিক আছে, ২টি আলো চালু করছি।
- ঠিক আছে, ২টি আলো জ্বালাচ্ছি।
অটোমেটিক পরীক্ষা চালাতে এবং আপনার Google ইন্টিগ্রেশন কীভাবে এইসব বিভিন্ন উত্তরের সাথে কাজ করে তা যাচাই করতে, আপনি Assistant Simulator-এ ব্যাচ আটারেন্স পাঠাতে পারেন। এর জন্য আপনাকে আটারেন্স স্ক্রিপ্ট চালাতে হবে। স্ক্রিপ্ট সেভ করা হয়ে গেলে, আপনি উত্তর সংগ্রহ করতে এবং আপনার কোয়েরির জন্য একাধিক টেস্ট চালাতে পারবেন।
Home Graph Viewer
Home Graph Viewer আপনাকে আপনার ডিভাইসের স্ট্যাটাস দেখাতে এবং আপনার ব্রাউজারে Google Home Test Suite চালু করতে দেয়।
Android ডিবাগ ব্রিজ (adb) লগ ভিউয়ার
Adb Log Viewer হল লগ ফাইল দেখার ও বিশ্লেষণ করার টুল, যেমন Matter ডিভাইস লগ ফাইল, Google Home লগ এবং Android লগ।
ইনস্টল করুন
Android Studio-এ Google Home Plugin ইনস্টল করতে, এই ধাপগুলি অনুসরণ করুন:
- Android Studio ডাউনলোড বা আপডেট করুন। Android Studio ডাউনলোড করুন
- ফাইল > সেটিংস (MacOS-এ Android Studio > পছন্দ) বিকল্পে যান।
- প্লাগ-ইন বিভাগে, Marketplace-এ যান এবং
google homeসার্চ করুন। - টুল ইনস্টল করে Android Studio রিস্টার্ট করুন।
এছাড়াও, আপনি সরাসরি JetBrains Marketplace থেকে প্লাগ-ইন ডাউনলোড করতে পারবেন।
সেট-আপ করুন
প্লাগ-ইন ইনস্টল করার পরে, Assistant Simulator ব্যবহার করা এবং Cloud Logging দেখার আগে আপনাকে নিম্নলিখিত ধাপগুলি সম্পূর্ণ করতে হবে:
Google-এর মাধ্যমে সাইন-ইন করুন
আপনি Google Home প্যানেল থেকে আপনার ডেভেলপার অ্যাকাউন্টে সাইন-ইন করতে পারেন, আপনার হয়ে Google পরিষেবার সাথে যোগাযোগ করার জন্য Android Studio-কে অনুমতি দিচ্ছেন।
Android Studio উইন্ডোর বাঁদিকে উল্লম্ব ট্যাব কলামে Google Home ট্যাবে ক্লিক করুন।
এর মাধ্যমে সাইন-ইন করুন বিকল্পের জন্য, আপনার ব্রাউজার চালু করতে Google বিকল্পে ক্লিক করুন।
আপনার স্মার্ট হোম ডিভাইসের সাথে লিঙ্ক করা অ্যাকাউন্ট বেছে নিন।
Google-এর মাধ্যমে সাইন-ইন করুন অনুমোদনের পৃষ্ঠায়, অনুমতি দিন বিকল্পে ক্লিক করুন।
ব্রাউজার উইন্ডো বন্ধ করে Android Studio-এ ফিরে যান।
আপনি এখন লগ-ইন করে আছেন এবং সাইন-আউট করার বিকল্পও দেখতে পাচ্ছেন।
একটি ক্লাউড প্রোজেক্ট বেছে নিন
সাইন-ইন করার পরে, ড্রপডাউন থেকে একটি প্রোজেক্ট বেছে নিন। আপনার প্রোজেক্টের তালিকা ফিল্টার করতে, ফিল্টার এক্সপ্রেশন টাইপ করুন, যেমন matter, তারপর
Enter প্রেস করুন।
প্রোজেক্ট ড্রপডাউন আপনার ফিল্টার-এর উপর ভিত্তি করে প্রথম ১০০টি প্রোজেক্ট লোড করে। আপনি Android Studio থেকে বেরিয়ে গেলেও আপনার বেছে নেওয়া বিকল্পগুলি থেকে যায়।
প্রোজেক্ট ফিল্টার সংক্রান্ত সহায়তার জন্য, Google Cloud রেফারেন্সে কোয়েরি প্যারামিটার দেখুন।
Assistant Simulator ব্যবহার করা
Android Studio-এ Assistant Simulator খুলতে, Google Home Plugin প্যানেল থেকে উচ্চারণ প্যানেল-এ ক্লিক করুন।
Assistant Simulator-এ কোয়েরি পাঠানোর একাধিক উপায় আছে। এরপর, আমরা প্রতিটি বিকল্পের ব্যাপারে আলোচনা করব।
কোয়েরি টাইপ করুন এবং উত্তর সংগ্রহ করুন
Assistant Simulator-এর সাথে ইন্টার্যাক্ট করতে, আপনার কোয়েরি টাইপ করে Enter প্রেস করুন।
আপনার কোয়েরির শেষে আবার পাঠান আইকনে ক্লিক করে আপনি কোয়েরি আবার পাঠাতে পারবেন।
এক বা একাধিক কোয়েরি জমা দেওয়ার পরে, আপনার কোয়েরি আবার রান করতে এবং আপনার উত্তর চেক করতে রিপ্লে করুন বিকল্পে ক্লিক করুন। উচ্চারণ প্যানেল, স্টোর করা ক্যাশেতে আপনার কোয়েরি ও উত্তর ট্র্যাক করে। রিপ্লে শুধুমাত্র এই ইন্টার্নাল ক্যাশেতে নতুন উত্তর যোগ করে এবং আপনি যতবার বোতামে ক্লিক করবেন ততবার আপনার কোয়েরি ডুপ্লিকেট করবে না।
উচ্চারণ প্যানেলে আপনার লেখা কোয়েরি ও উত্তর সেভ করতে সেভ করুন বিকল্পে ক্লিক করুন। আপনার ইন্টার্যাকশন নিম্নলিখিত ফর্ম্যাটে JSON-এ কনভার্ট করা হয়:
ask: আপনার কোয়েরি।answers: সম্ভাব্য Assistant Simulator উত্তরের একটি অ্যারে।
আপনি Android Studio-এ এই JSON ফাইল এডিট করতে পারবেন।
{
"collected": false,
"lines": [
{
"ask": "turn lights on",
"answers": [
"OK, turning 2 lights on.",
"Sure, turning on 2 lights."
]
}
]
}
ব্যাচ রেসপন্স সংগ্রহ করুন
Google Home Plugin প্যানেল থেকে, Utterances ফাইল বিকল্পে ক্লিক করে
আপনার সেভ করা JSON ফাইল নতুন ট্যাবে খুলুন। পাথ বেছে নিন বিকল্পের জন্য, আপনি একটি
ফাইল বা ফোল্ডার বেছে নিতে পারেন। আপনি কোনও ফোল্ডার বেছে নিলে, সংগ্রহ করুন এবং পরীক্ষা করুন বিকল্প
সেই ফোল্ডারের সবকটি উচ্চারণ .json ফাইলের উপর কাজ করবে।
আপনি একই ফাইল বা বিভিন্ন ফাইলের জন্য একাধিক ট্যাব খুলতে পারেন, যেমন
lights, lights(1) এবং plug।
স্ট্যাটাস বার আপনার শেষ পরীক্ষার ফলাফল (প্রযোজ্য হলে),
ফাইলটি সংগ্রহ করা হয়েছে কিনা তা নির্দেশ করার জন্য একটি হলুদ বা সবুজ বিন্দু এবং
উচ্চারণ .json ফাইল পাথ দেখায়। আপনি
সংগ্রহ করুন বিকল্পে ক্লিক করার পরে,
Assistant Simulator আপনার কোয়েরি রান করে।
নতুন উত্তর সংগ্রহ করা হলে আপনাকে জানানো হবে এবং আপনার কোয়েরি প্রসেস করার সময় স্ট্যাটাস বার
একটি কাউন্টার দেখায়।
সংগ্রহ করুন সম্পূর্ণ হলে, স্ট্যাটাস বার আপনার .json পাথের সামনে একটি সবুজ চেকের সাথে আপডেট হয় এবং আপনার উচ্চারণ ফাইলগুলি সম্ভাব্য প্রতিক্রিয়া সহ পপুলেট হয়।
{
"collected": true,
"lines": [
{
"ask": "turn lights on",
"answers": [
"OK, turning 2 lights on.",
"Sure, turning on 2 lights.",
"Sure, turning 2 lights on.",
"Got it, turning 2 lights on.",
"Alright, turning on 2 lights.",
"OK, turning on 2 lights.",
"Got it, turning on 2 lights.",
"Alright, turning 2 lights on."
]
}
]
}
আপনি আগেভাগে সংগ্রহ করা বন্ধ করে দিলে, আপনার .json পাথ সংগ্রহ করা হয়েছে হিসেবে
চিহ্নিত করা হবে না।
টেস্ট ব্যাচ উচ্চারণ
আপনার উত্তর সংগ্রহ করা হয়ে গেলে, আপনার কোয়েরি রিপ্লে করতে এবং আপনার উত্তর ও লগ চেক করতে পরীক্ষা করুন বিকল্পে ক্লিক করুন। আপনি ব্যাচ আটারেন্স পরীক্ষা করার সময়, Assistant Simulator আপনার JSON ফাইলে সেভ করা উত্তর প্রত্যাশা করে। আপনার টেস্টে এমন কোনও উত্তর পাওয়া গেলে যা সংগ্রহ করা হয়নি, তাহলে আপনি নিম্নলিখিত উত্তরের মতো একটি বিজ্ঞপ্তি পাবেন:
Expected one of: "Got it, turning on
2 lights."
এই পরিস্থিতি থেকে বোঝা যায় যে পরীক্ষাটি সফল হয়নি। অন্যথায়, Assistant Simulator আপনার প্রতিটি কোয়েরি রান করবে এবং উত্তর দেবে। টেস্ট সফল হলে, স্ট্যাটাস বারে টি টিকচিহ্ন দেখা যায়।
Cloud Logging দেখুন
Cloud Logs টুল উইন্ডোতে প্রোজেক্ট ট্যাব খুলতে, Google Home Plugin প্যানেল থেকে Cloud Logs বিকল্পে ক্লিক করুন। আপনার প্রতিটি প্রোজেক্টের জন্য আলাদা ক্লাউড লগ ট্যাব খুলতে পারবেন।
কোয়েরির জন্য ব্যবহার করা শব্দ
আপনার বেছে নেওয়া প্রোজেক্টের জন্য, আপনি কোয়েরি ফিল্ড ব্যবহার করে লগ ফিল্টার করতে পারবেন।
যেমন, light কীওয়ার্ডের জন্য লগ ফিল্টার করতে:
লগিং কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে QL ব্যবহার করুন বিকল্প বেছে নিন।
শুরু করার জন্য আপনাকে সাহায্য করতে QL কোয়েরির কয়েকটি উদাহরণ এখানে দেওয়া হল:
severity = (DEBUG OR INFO OR NOTICE OR WARNING OR ERROR OR CRITICAL OR ALERT OR EMERGENCY) AND resource.type="assistant_action_project" AND timestamp > "2022-04-07T00:40:18Z"
jsonPayload.executionLog.executionResults.actionResults.action.trait = "TRAIT_ON_OFF"
jsonPayload.executionLog.executionResults.actionResults.action.actionType = "ONOFF_ON"
তারিখ ও সময় সংক্রান্ত কোয়েরি
তারিখ অনুযায়ী লগ কোয়েরি করাও ঐচ্ছিক এবং পরে ও আগে বিকল্পে ক্লিক করে এটি চালু করা যেতে পারে। আপনি প্রদত্ত টেক্সট ফিল্ডে তারিখ ও সময়ের ফর্ম্যাট টাইপ করতে পারেন, যেমন 5/11/22, 12:37 PM, অথবা তারিখ বেছে নিতে
ডেট পিকার ব্যবহার করতে পারেন, তারপর টেক্সট ফিল্ডে সময় লিখুন।
5/1/22-এর পরের কোনও তারিখ বেছে নিতে, পরে বিকল্প বেছে নিন এবং তারিখ আইকনে ক্লিক করুন।5/1/22-এর আগের কোনও তারিখ বেছে নিতে, আগে বিকল্প বেছে নিন এবং তারিখ আইকনে ক্লিক করুন।5/1/22এবং6/30/22-এর মধ্যে কোনও তারিখ বেছে নিতে, আগে এবং পরে বিকল্প বেছে নিন এবং তারিখ আইকন থেকে আপনার তারিখ বেছে নিন।
লাইভ প্রোজেক্ট লগ ফেচ করতে রিয়েল টাইম বিকল্প বেছে নিন। রিয়েল-টাইম ফিড বন্ধ করতে বন্ধ করুন বিকল্পে ক্লিক করুন।
তীব্রতার লেভেল
এছাড়াও, আপনি ড্রপডাউন থেকে ন্যূনতম তীব্রতা বেছে নিতে পারবেন।
কোয়েরির ফলাফল
আপনার কোয়েরি প্যারামিটার জমা দিতে ফেচ করুন বিকল্পে ক্লিক করুন।
লগ লোড হয়ে গেলে, সম্পূর্ণ JSON পেলোড বড় করতে যেকোনও রেকর্ডে ক্লিক করুন। সম্পূর্ণ মেসেজ দেখতে আবার ক্লিক করুন।
বিকল্প হিসেবে, আপনার লগ ফলাফল আরও নির্দিষ্ট করতে ফিল্টার বক্সে আপনি কোনও কীওয়ার্ড টাইপ করতে পারেন। আপনার ফিল্টার সরাতে এবং আসল ফেচ ফলাফলে ফিরে যেতে x-এ ক্লিক করুন।
হোম গ্রাফ দেখুন এবং পরীক্ষা চালান
আপনার ডিভাইসের তালিকা দেখতে, Google Home Plugin প্যানেল থেকে Home Graph বেছে নিন।
বেছে নেওয়া প্রোজেক্টের সাথে যুক্ত আপনার ডিভাইসের ডিভাইসের নাম, ডিভাইস আইডি এবং ডিভাইসের ধরন দেখতে রিফ্রেশ করুন বিকল্পে ক্লিক করুন। আপনি আলাদা প্রোজেক্টের জন্য একাধিক Google Home Graph প্যানেল খুলে রাখতে পারেন।
আপনার ডিভাইস লোড হয়ে গেলে, সম্পূর্ণ JSON পেলোড দেখতে যেকোনও রেকর্ডে ক্লিক করুন।
এছাড়াও, আপনার ডিভাইসের জন্য JSON পেলোড দেখাতে এবং লুকাতে আপনি বড় করুন এবং ছোট করুন বিকল্প ব্যবহার করতে পারেন।
নির্দিষ্ট ডিভাইসের জন্য টেস্ট স্যুট লঞ্চ করতে, টেস্ট করুন বিকল্পে ক্লিক করুন। এটি আপনার ব্রাউজারে টেস্ট স্যুট চালু করে এবং আপনার ডিভাইস বেছে নিয়ে টেস্ট করার জন্য প্রস্তুত করে। শুরু করুন বিকল্পে ক্লিক করে পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করুন।
টেস্ট সম্পূর্ণ হয়ে গেলে আপনি টেস্টের বিবরণ ও লগ দেখতে পারবেন।
Android ডিবাগ ব্রিজ (adb) লগ ভিউয়ার
Adb Log টুল উইন্ডোতে প্রোজেক্ট ট্যাব খুলতে, Google Home প্লাগ-ইন টুলবারে (বাঁদিকে) Adb Log কমান্ডে ক্লিক করুন। আপনার প্রতিটি লগ ফাইলের জন্য আপনি আলাদা Adb লগ ট্যাব খুলতে পারেন। ট্যাব মুছে দিতে, আইকনে ক্লিক করুন।
দেখার জন্য নির্দিষ্ট লগিং কম্পোনেন্ট বেছে নিতে বেছে নিন ফিল্ড ব্যবহার করুন এবং গুরুত্ব ড্রপ-ডাউন থেকে শুধু ম্যাচ করা লগ গুরুত্ব সহ এন্ট্রি দেখুন।
আপনার বেছে নেওয়া adb লগের জন্য, আপনি ঐচ্ছিক ছোট ও বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য করা হয় বা Regex মডিফায়ার সহ ফিল্টার ফিল্ড ব্যবহার করে লগ এন্ট্রি ফিল্টার করতে পারবেন।
এছাড়াও, আপনি এগুলি করতে পারেন:
- খুঁজুন ফিল্ড এবং পরেরটি খুঁজুন ( আইকন) ও আগেরটি খুঁজুন ( আইকন) কমান্ড ব্যবহার করে নির্দিষ্ট এন্ট্রি খুঁজুন।
- ঐচ্ছিক ছোট ও বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য করা হয় বা Regex মডিফায়ার ব্যবহার করুন।
- লগের নির্দিষ্ট লাইনে (নম্বর অনুযায়ী) যেতে লাইনে যান বিকল্পে ক্লিক করুন।
লাইন নম্বর যোগ করা সহ লগ লাইন দেখতে নম্বরযুক্ত বিকল্প বেছে নিন। র' লগ এন্ট্রি দেখতে র' বেছে নিন।
রিসোর্স ও মতামত
ডেভেলপার টুল ও রিসোর্সের তালিকা দেখতে রিসোর্স বিকল্পে ক্লিক করুন।
Google Home Plugin-এর মাধ্যমে ডেভেলপমেন্ট অভিজ্ঞতা কীভাবে আরও উন্নত করা যায় সেই বিষয়ে আপনার মতামত বা ফিডব্যাক জমা দিতে, ফিডব্যাক বিকল্পে ক্লিক করুন।